১০ নভেম্বর ২০২৬, ২১:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জামালপুরে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

জামালপুর প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জে পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না পারায় ওই নারী বর্তমানে আন্তর্জাতিক শূন্য রেখায় অবস্থান করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকালের দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ায় সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন ওই নারী।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর