১০ নভেম্বর ২০২৬, ২২:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গবেষণাপত্র প্রকাশেই সীমাবদ্ধ নয়, গবেষণার সুফল পৌঁছাতে হবে মানুষের কাছে: আইআইইউসিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

গবেষণাপত্র প্রকাশ কিংবা ল্যাবরেটরির কাজের মধ্যেই গবেষণাকে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। গবেষণার ফলাফল মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও জনস্বাস্থ্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, দায়িত্বশীল গবেষণা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর