জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

সংবাদ থেকে
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের আস্তানায় গিয়ে এক দিনেই ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দিয়েছিলেন সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। তাঁর মাধ্যমে ওই এলাকায় মোট ৭৪টি দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে আইন ও বিচার বিভাগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, রায়হান হাবিবের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


