১১ নভেম্বর ২০২৬, ১৫:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফিরছেন হামজা-ফারহান, শ্রীলঙ্কা ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশ একাদশ

সূত্র: Sarabangla / খেলা

সংবাদ থেকে

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের লক্ষ্য গ্রুপসেরা হওয়া। নিজেদের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজ শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টমাস ডুলির দল। আজ হার এড়াতে পারলেই গ্রুপ সেরা হয়ে সেমিতে উঠবে বাংলাদেশ। এমন ম্যাচে কেমন হতে যাচ্ছে বাংলাদেশ একাদশ?

দলে ফিরছেন হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলি ওয়াহিদ। জানা যাচ্ছে, তাঁদের সঙ্গে একাদশে জায়গা পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিমেরও। ফলে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন অন্তত তিনজন।

বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এখন গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত এক পয়েন্ট প্রয়োজন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর