জলবায়ু সম্মেলনে দালাল আর লুটেরাদের ভিড়
সূত্র: Dhaka News24 / আন্তর্জাতিক

সংবাদ থেকে
জাতিসংঘের আয়োজিত জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। একই সঙ্গে বিশ্বনেতাদের নিজেদের লাভ ও ক্ষমতার কথা না ভেবে মানুষ ও বিশ্বকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার তুরস্কের আন্তালিয়া শহরে কপ-৩১ জলবায়ু সম্মেলনে পৌঁছে থুনবার্গ ওই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘‘প্রতি বছর এই সম্মেলন এক ধরনের ভণ্ডামিতে রূপ নেয়; যেখানে আয়োজক দেশগুলো নিজেদের ভালো হিসেবে দেখানোর সুযোগ পায়। আমরা সবাই জানি, এই সম্মেলনে সেই সব বিনাশী কোম্পানির দালালদের ভিড় থাকে; যারা বর্তমানের বৈশ্বিক ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে মুনাফা লুটছে।’’
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






