শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনের কারাদণ্ড

সংবাদ থেকে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিমানবন্দরের পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে আইন অমান্য করায় পাঁচজনকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধ ও শৃঙ্খলা রক্ষার্থে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে আসা-যাওয়া নিশ্চিত করা, বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে এসব অভিযান পরিচালিত হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





