১১ নভেম্বর ২০২৬, ২২:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে কেবল সুবিধার কথা না ভেবে এর মানের দিকটিও বিবেচনা করতে জোর দিয়েছে বিশ্বখ্যাত সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। বিশেষ করে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর উদ্দ্যেশ্য তারা এই বার্তা দেয়। তাদের মতে, এই অঞ্চলে অনলাইন-নির্ভর প্রশিক্ষণের প্রচলন বাড়লেও সে পরিমাণ দক্ষ জনবল তৈরি হচ্ছে না। সেই ঘাটতি দূর করতে আরও গভীর, নির্ভরযোগ্য এবং স্মার্ট প্রশিক্ষণ প্রয়োজন।

ক্যাসপারস্কির গবেষণা অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৬৬ শতাংশ সাইবার সিকিউরিটি প্রফেশনালস অনলাইন-ভিত্তিক শিক্ষা গ্রহণে আগ্রহী, যা বিশ্বে সর্বোচ্চ। সেই তুলনায় উত্তর আমেরিকায় এই হার ৫৫ শতাংশ, ইউরোপে ৪২ শতাংশ এবং বৈশ্বিক গড় আরও কম। অন্যদিকে, সরাসরি বা অফলাইনে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী মাত্র ৩৪ শতাংশ, যা জরিপে সবচেয়ে কম হারগুলোর একটি।

এ প্রসঙ্গে ক্যাসপারস্কির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, “এশিয়া-প্যাসিফিকে অনলাইন-ভিত্তিক প্রশিক্ষণ এখন বেশ শক্ত অবস্থানে আছে। ফলে, কম খরচে ও দ্রুততার সাথে অনেক মানুষকে দক্ষতা উন্নয়নের আওতায় আনা সম্ভব হচ্ছে। তবে বাস্তবিক প্রশিক্ষণ ছাড়া কেবল দ্রুত শিক্ষা গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। দক্ষ জনবলের ঘাটতি মেটাতে তারাই পারবে, যারা শুধু শেখার গতি নয়, বরং সঠিক বিষয়বস্তু ও সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিশ্চিত করবে।”

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর