১১ নভেম্বর ২০২৬, ২৩:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সিডিএর গাড়িচালকের ‘কোটি টাকার সম্পদ’, বদলি হলেন খুলনায়

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গাড়ি চালিয়েই কোটিপতি হয়েছেন চালক মোহাম্মদ মহিউদ্দিন—এমন অভিযোগ দীর্ঘদিনের। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টাও করেছিলেন তিনি। দীর্ঘদিনের নানান অভিযোগের পর অবশেষে এই মহিউদ্দিনকে বদলি করেছে সিডিএ। দুই দিনের মধ্যে চট্টগ্রাম ছেড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিডিএর উপসচিব আম্বিয়া সুলতানার স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানা গেছে।

সিডিএ সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে। আগামী ১২ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম থেকে অবমুক্ত হয়ে খুলনায় যোগ দিতে হবে তাকে। অন্যথায় সিডিএ থেকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) হিসেবে গণ্য হবেন তিনি।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর