ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

সংবাদ থেকে
ট্রেনের জন্য স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বাসায় বসে কিংবা পথে থাকা অবস্থায় স্মার্টফোনেই দেখে নিতে পারবেন আপনার ট্রেনটি এখন কোথায়, কত গতিতে চলছে এবং কতটা দেরি করছে। এমনকি পরবর্তী স্টেশনে ট্রেনটি কখন পৌঁছাতে পারে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
বাংলাদেশের ট্রেনযাত্রীদের জন্য এমন সুবিধা নিয়ে এসেছে ‘ট্রেন কোথায়’ (TrainKothai) নামের একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ট্রেনের অবস্থান সরাসরি মানচিত্রে দেখার পাশাপাশি সময়সূচি, রুট ও বিলম্বের তথ্য জানা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, শুধু ওয়েবসাইট ব্যবহার করেই ট্রেনের অবস্থান দেখা সম্ভব। এ জন্য অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই। তবে মোবাইল অ্যাপে ট্রেনের অবস্থান আরও বাস্তবসম্মত ত্রিমাত্রিক (থ্রিডি) মানচিত্রে দেখা যায়।
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TrainKothai অ্যাপটি ইনস্টল করুন। এরপর অ্যাপ চালু করে প্রয়োজনীয় অনুমতি দিয়ে ব্যবহার শুরু করুন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



