১২ নভেম্বর ২০২৬, ১৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জন প্রাণ হারিয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক পরিসংখ্যানে ওঠে এসেছে।

সংস্থাটির তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জনের প্রাণহানি এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরও ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে।

আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। আরএসএফের একটি পৃথক পরিবারভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে , ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর