ইসলামপুরে পরিবেশবান্ধব পুষ্টি বাগান বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে পরিবেশবান্ধব পুষ্টি বাগান প্রদর্শণীর ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে এই কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে ‘জেসমিন’ (GESMIN) প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ দিবসে উৎপাদক দলের সদস্যসহ এলাকার শতাধিক স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

