এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
সূত্র: Arthosuchak / শিক্ষা

সংবাদ থেকে
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা রুটিন প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



