১২ নভেম্বর ২০২৬, ১৬:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে আসা ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল ছিল সীমান্তবর্তী জেলা মেহেরপুর। দীর্ঘ দূরত্বের কারণে প্রায়ই দেখা দিত কম ভোল্টেজ ও বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যা।

অবশেষে সেই নির্ভরতা কাটিয়ে প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা। ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২ বা ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এ সংযোগ স্থাপন করা হয়েছে। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহের মান ও নির্ভরযোগ্যতা বাড়ার পাশাপাশি দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যারও সমাধান হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়। এর ফলে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হলো।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর