১২ নভেম্বর ২০২৬, ১৬:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন এসপি

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।

বৃহস্পতিবার সকালে তদন্ত কেন্দ্রটি ঘুরে দেখার পাশাপাশি তিনি নবনির্মিত গাড়ির গ্যারেজ উদ্বোধন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাদক ও জুয়া প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরে তিনি পায়ে হেঁটে ভারতীয় সীমান্তবর্তী পাথরেরচর ও মাখনেরচর এলাকা পরিদর্শন করেন। সেখানে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও পুশ-ইন ঠেকাতে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর