প্রখ্যাত রাজনীতিবিদ জিয়াউর রহমানের ইন্তেকাল

সংবাদ থেকে
দোলন চাপার প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী ও অংকুরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ৮০-৯০ দশকের রাজপথ কাঁপানো ছাত্র নেতা জিয়াউর রহমান কে দুই দফা জানাজা শেষে হাটহাজারী সদরের মোহাম্মদপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় আন্দরকিল্লাহ চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসাইন, চকবাজার থানা জামায়াতের আমীর আহমেদ খালেদুল আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও জানাজায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নেতৃবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, এবি পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি গোলাম ফারুক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরীর বিভিন্ন শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


