১২ নভেম্বর ২০২৬, ২২:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চকবাজার থানার চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন ছিল।আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর