১২ নভেম্বর ২০২৬, ১৮:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খাগড়াছড়িতে সমাজসেবা ও ভূমি অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ড

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূমি অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সমাজসেবা কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন দামি সরঞ্জাম পুড়ে গেছে।

​গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলা পরিষদের এই কার্যালয় দুটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, “মধ্যরাতে দুর্বৃত্তরা অফিসের পেছনের কাচের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে একটি প্রিন্টারসহ বিভিন্ন দাপ্তরিক সরঞ্জাম পুড়ে গেছে। পাশাপাশি ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর