পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সংবাদ থেকে
শিরোপার স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে গিয়ে থামতে হলো জুনিয়র টাইগারদের। ব্যাটিংয়ে হতাশার পর বোলিংয়েও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ফাইনালের টিকিট পাওয়ার মিশনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের বিপক্ষে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশি তরুণরা। জারিফ সিয়াম ও কাউসার আহমেদ কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান আল মুমিনও আজ ব্যাটহাতে ব্যর্থ। ফলে চ্যালেঞ্জিং স্কোর পাওয়া হয়নি বাংলাদেশের।
একপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আবদুল্লাহ আল মুহি। তাঁর ব্যাট থেকেই আসে দলের সর্বোচ্চ ৫০ রান। ৪৫ বলের ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও দুটি ছক্কায়। কিন্তু অন্য প্রান্ত থেকে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিজওয়ানউল্লাহ। ৮ ওভারে ৩০ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



