চট্টগ্রাম বন্দরে প্যাকিং মেশিনের ঘোষণায় আনা হলো সিগারেট তৈরির মেশিন
সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে সিগারেট তৈরি এবং প্যাকিংয়ের সাতটি মেশিনের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্টের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ঢাকার মিরপুরের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ থেকে চালানটি আমদানি করে।
বুধবার (১১ নভেম্বর ) চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে এসব মেশিন শনাক্ত করা হয়।
উদ্ধারকৃত চালানে পাওয়া যায়—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



