১২ নভেম্বর ২০২৬, ২১:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হাইমচরে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষার্থীদের মেধা, মনন ও দক্ষতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেভাবে তাদের প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ৩য় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। যারা এমন একটি মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ধরনের আয়োজন করতে ব্যাপক অর্থের প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন, হাইমচরের শিক্ষাক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিতর্ক একাডেমির সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে বিতর্ক একাডেমির যেকোনো আয়োজনে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর