ময়মনসিংহ জেলা পরিষদ বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ থেকে
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন অর্থবছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন (১ থেকে ৩ লাখ টাকার মধ্যে) উন্নয়ন প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ-১১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

