‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’

সংবাদ থেকে
ঢাকা: স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সুগম করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, সরকার স্থাপত্য শিক্ষাকে এবং স্থপতিদের পেশাকে অত্যন্ত উচ্চ মর্যাদায় মূল্যায়ন করে। দেশের মেধাবী স্থপতিরা যেন বিশ্বমঞ্চে আলো ছড়াতে পারেন, সেজন্য যা যা সহায়তা প্রয়োজন সরকার তা করবে। আমাদের বহু উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন। সরকার চায় বর্তমান প্রজন্মের স্থপতিরাও সেই সাফল্য বয়ে আনুক।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)’ আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন এসব কথা বলেন।
দেশের স্থপতিরা যেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





