বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযানে জরিমানা

সংবাদ থেকে
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় ও অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে পৃথকভাবে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়ানীর রুস্তমপুর এলাকার আকতার সরকার নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরি কারখানা স্থাপন করেন। কারখানায় তিনি দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা পুলিশকে সাথে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তার এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল গুড়, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



