১৩ নভেম্বর ২০২৬, ২২:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পোরশায় বাসে তল্লাশি চালিয়ে হেরোইন জব্দ

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯শ ৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুতরইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯শ ৯০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত হেরোইন পোরশা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর