নগরীতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২০

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শুক্রবার সকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৯ জন, নিয়মিত মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানা পুলিশের সহায়তায় আইডি বাগানপাড়া এলাকা থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকাসহ আহম্মেদ ইবনে রয়েলকে (২৬) গ্রেপ্তার করে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। তিনি নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



