১৩ নভেম্বর ২০২৬, ২৩:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লংমার্চ স্থগিত করলো জামায়াতের নেতৃত্বাধীন ১১ দল

সূত্র: Dainik Purbokone / রাজনীতি

সংবাদ থেকে

ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল দলগুলো।তবে রেলে এ কর্মসূচি পালন করলে জনভোগান্তি হওয়ার আশঙ্কায় আপাতত তা হচ্ছে না। আর নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, একপাশ দিয়ে ঢাকা থেকে ট্রেন রওনা হলে তো কয়েক হাজার মানুষ থাকবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। সেই বিষয়টি বিবেচনা করে লংমার্চ সাময়িক স্থগিত করা হলেও তা একেবারেই বাতিল করা হয়নি। শীর্ষ নেতারা বসে নতুন সিদ্ধান্ত জানাবেন।

এগারো দলের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। এতে করে একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি না তা আলোচনায় আসে। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর