খুলনার নুরাজিম বাহিনীর প্রধানের ভাই রকি মাদারীপুরে গ্রেপ্তার
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনার আলোচিত নুরাজিম বাহিনীর প্রধান নুরাজিমের আপন ভাই ও বাহিনীর শীর্ষ সদস্য মো. শাহারিয়ার ইসলাম রকি ওরফে রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ দল শিবচরের ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রকিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের বাসিন্দা। তিনি মৃত মো. শাহজাহান ও বেবি বেগমের ছেলে। খুলনার পরিচিত সন্ত্রাসী নুরাজিম তাঁর আপন ভাই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
