১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে পরিবেশবান্ধব টেকসই ইকো-ট্যুরিজম গড়ে তুলতে এবং বিদ্যমান প্রশাসনিক জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার প্রান্তিক পর্যটন উদ্যোক্তারা। মাঠপর্যায়ের প্রকৃত চিত্র এবং ইকো-ট্যুরিজমের নামে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের বাস্তবতা সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলোতে আসার আন্তরিক আমন্ত্রণও জানিয়েছেন তারা।

শুক্রবার (৯ অক্টোবর) ‘রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন’-এর সেক্রেটারি এবং ‘জংগলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া হোসাইন শাওন স্বাক্ষরিত এক খোলা চিঠিতে এই আকুল আবেদন জানানো হয়।

চিঠিতে উদ্যোক্তারা জানান, খুলনার দাকোপের বানিশান্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়নের সুন্দরবন পেরিফেরি এলাকায় প্রায় ১৭ কিলোমিটারজুড়ে বর্তমানে ১৫টি পরিবেশবান্ধব রিসোর্ট গড়ে উঠেছে। এসব রিসোর্টে কর্মরত ১৫৩ জনের মধ্যে ১৩৫ জনই স্থানীয় অধিবাসী। এছাড়া পর্যটনকে কেন্দ্র করে বোট সার্ভিস, স্থানীয় দোকান, পরিবহন, খাদ্য সরবরাহ ও খামারসহ আরও ৫৮টি ক্ষুদ্র ব্যবসার প্রসার ঘটেছে। যার ওপর ওই অঞ্চলের প্রায় ৭ হাজার ৩০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ জীবিকা নির্ভর করছে। এই উদ্যোগ সুন্দরবনের ওপর স্থানীয়দের ব্যাকুল নির্ভরতা কমিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করেছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর