ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক ১৯ নভেম্বর
সংবাদ থেকে
বিশ্বের তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের দাবি, পারমাণবিক অস্ত্রের বিপজ্জনক বিস্তার কমানো হবে এই আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

