১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

জাপানে সর্টেড কপার রপ্তানির ঘোষণা দিয়ে জাহাজের কাটা প্রপেলার স্ক্র্যাপ পাঠানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে চট্টগ্রামের নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড। বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি এভাবে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল বলে জানিয়েছে কাস্টমস।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালিয়ে এ অনিয়ম শনাক্ত করে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস সূত্র জানায়, জাপানে রপ্তানির জন্য প্রস্তুত চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এতে ঘোষিত সর্টেড কপারের পরিবর্তে জাহাজের কাটা প্রপেলার স্ক্র্যাপের ১০টি পিস পাওয়া যায়। চালানটির ঘোষিত মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর