১৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সূত্র: Sarabangla / স্বাস্থ্য

সংবাদ থেকে

‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’—এই বার্তাকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান ‘জেকে লাইফস্টাইল’। ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ধারণা, রোগের ঝুঁকি এবং জীবনযাপনে পরিবর্তনের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় রাজধানীর আফতাবনগরে একটি সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। এরপর আফতাবনগরের আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার আয়োজন করা হয়। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্তকরণে ব্যবহৃত HOMA-IR টেস্টে বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়। এ সময় ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে সাধারণ মানুষকে ডায়াবেটিস বিষয়ে সচেতন করেন।

ক্যাম্পেইনের ধারাবাহিকতায় জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের ঝুঁকি, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর