৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি
সূত্র: Dhaka News24 / খেলা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: শুরুতেই পিছিয়ে পড়েছিল ইতালি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার ভুলে ১০ মিনিটেই গোল হজম করে তারা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ১৯৬২ সালের পর নিজেদের মাঠে ফরাসিদের বিপক্ষে এটি ইতালির প্রথম জয়।
মিলানের সান সিরোয় উয়েফা নেশন্স লিগের ম্যাচে কিলিয়ান এমবাপেকে ছাড়াই খেলতে নামে ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়া এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেন ফরাসিরা। ১০ মিনিটে দোন্নারুমার ভুলের সুযোগ নিয়ে গোল করেন মাইকেল ওলিসে।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইতালি। ২৬ মিনিটে নিকোলো কাম্বিয়াগির পাস থেকে পিও এস্পোসিতো গোল করে সমতা ফেরান। বিরতির আগে দুই দলই আরও কিছু সুযোগ পেলেও স্কোরলাইন বদলায়নি।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


