১৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষায় অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

সূত্র: Pahar Barta / শিক্ষা

সংবাদ থেকে

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই ৩৮ রণজয়ী বীর জোনের উদ্যোগে জোন কমান্ডারস স্কলারশিপ-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাইসহ আশপাশের বিভিন্ন উপজেলার ৩৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ বিভাগে ভাগ করে এ পরীক্ষার আয়োজন করা হয়। দুই বিভাগে মোট ৩৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও উপস্থিত ছিল ৩৬৭ জন। পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুল—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।

কাপ্তাই উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর