হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই পরিক্ষা শুরু হয় উপজেলার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


