১৪ নভেম্বর ২০২৬, ২১:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সওজ এসিই প্রকৌশলী আজাদ রহমান আইইবি-এর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) নির্বাচিত হয়েছেন। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে হলুদ প্যানেলের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজাদ রহমান দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতীয় অবকাঠামো উন্নয়নে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন।

আইইবি-র নির্বাচনে সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ইঞ্জিনিয়ার আজাদ রহমান হলুদ প্যানেলের পক্ষে নির্বাচিত হন। প্রকৌশল পেশাজীবীদের কল্যাণ, সেবা ও পেশাগত স্বার্থরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর