১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, গ্রেফতার আরও ১২

সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে আরও ১২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার নগরীর শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলম (২৮) ও নিরব আহম্মেদকে (২০) ২১ দিন করে এবং শাকিরুর ইসলামকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

এদিকে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারাবাহিক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর