২০০ চোরাই মোবাইলসহ আটক ২ ব্যবসায়ী, বিক্রি হচ্ছিল আইএমইআই বদলে
সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের কাছে। এমন অভিযোগে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ২০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ডাকাত ও চোরের দল বিভিন্ন সময়ে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি করে। পরে এসব চোরাই পণ্য পৌর শহরের বিভিন্ন মোবাইলের দোকানে বিক্রি করা হয় বলে তথ্য পায় পুলিশ। একপর্যায়ে অসাধু ব্যবসায়ীরা মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো ক্রেতাদের কাছে বিক্রি করতেন বলে অভিযোগ ওঠে।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

