কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
গৌরবের ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদার্পণ করেছে চাঁদপুরের কচুয়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে (এশা-প্রিতুল ইকো পার্কে) পত্রিকাটির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


