১৫ নভেম্বর ২০২৬, ১৭:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সক্ষমতা বাড়লে করপোরেট আমানতও ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। শুরুতে ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হলেও বড় অঙ্কের করপোরেট আমানত এখনো ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়লে আয় ও মুনাফা থেকে পর্যায়ক্রমে করপোরেট আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৫ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব কথা জানান।

তিনি বলেন, পাঁচটি ব্যাংকই স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। এ কারণে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় ব্যাংকগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানায় একটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর