১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিদ্যুৎ উৎপাদনে তুরস্কের মডেলে এগোতে পারে বাংলাদেশ

সূত্র: Sarabangla / আন্তর্জাতিক

সংবাদ থেকে

ঢাকা: ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুরস্ক অর্থনীতি, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার ৩৫৫ মেগাওয়াটে। বিপরীতে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। অর্থাৎ স্থাপিত উৎপাদন সক্ষমতার হিসাবে তুরস্ক বাংলাদেশের প্রায় চার গুণ।

জনসংখ্যা ও আয়তনের দিক থেকেও দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ২০২৫ সালের সরকারি হিসাব অনুযায়ী তুরস্কের জনসংখ্যা ৮ কোটি ৬০ লাখ ৯২ হাজার ১৬৮ জন। অন্যদিকে জাতিসংঘের তথ্যানুযায়ী, একই বছরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার। অর্থাৎ, বাংলাদেশের জনসংখ্যা তুরস্কের প্রায় দ্বিগুণ। আয়তনের হিসাবে তুরস্কের আয়তন প্রায় ৭ লাখ ৬৯ হাজার ৬০৪ বর্গকিলোমিটার এবং বাংলাদেশের আয়তন প্রায় ১ লাখ ৪৮ হাজার ৪৬০ বর্গকিলোমিটার। ফলে আয়তনে তুরস্ক বাংলাদেশের পাঁচ গুণেরও বেশি বড়। জনসংখ্যা কম হলেও বড় ভূখণ্ড, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে তুরস্কের বিদ্যুৎ চাহিদা উল্লেখযোগ্য। অন্যদিকে তুলনামূলক ছোট আয়তন ও বেশি জনসংখ্যার বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৩৬৬ দশমিক ৯ টেরাওয়াট ঘণ্টা। একই সময়ে বিদ্যুতের মোট ব্যবহার ছিল ৩৬৪ দশমিক ৮ টেরাওয়াট ঘণ্টা। আগের বছরের তুলনায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ এবং উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর