রোহিঙ্গা ক্যাম্পের পাশে পড়ে ছিল নারীর মরদেহ, পরিচয় মেলেনি
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার একটি রেস্টুরেন্টের পেছনে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। তবে কে এই নারী, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
স্থানীয়দের সহযোগিতায় বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


