কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল নির্বাচন কমিশন
সূত্র: Arthosuchak / রাজনীতি

সংবাদ থেকে
আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কোন ধাপে কত ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে- সেই তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
সোমবার ইসির ১৪তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য সংখ্যা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ করা হবে ১৩১ উপজেলার ১০২৬ ইউনিয়নে। দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ১১৯ উপজেলার ১১১৩ ইউনিয়নে। তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১০০২, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


