১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

সূত্র: Dainik Purbokone / খেলা

সংবাদ থেকে

২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। সেখানে দাঁড়িয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাস। দুজনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। সকালে দেখে-শুনে খেলে সহজেই তিন অঙ্ক ছুঁয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। মাইলফলক ছুঁতে লিটন খেলেছেন ১৫৪ বল।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর