১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

রবি আজিয়াটা পিএলসি ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ পুরস্কার প্রদান করে।

২০২৫ সালে সুশাসন চর্চায় বিশেষ সাফল্য দেখানো পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডসহ সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর