আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ

সংবাদ থেকে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের ধরে পেটানো হয়।
মারধরের শিকার ব্যক্তিদের মধ্যে আছেন—পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ। আটক অপর কর্মকর্তার পরিচয় জানা যায়নি।
প্রক্টর অফিসে প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আমরা আজ অবধি ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পেয়েছিলেন, তারাও ক্যাম্পাসে চাকরি করছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


