চকরিয়ায় কয়লা থেকে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে আরেক ভাই
সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের চকরিয়া পৌরসভার পশ্চিম কাহারিয়াঘোনায় কয়লা থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে এক বসতঘর। এ ঘটনায় মারা গেছে ১৩ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন আরেক ভাই।
রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নিহত শিশুর নাম হাফেজ ওমর ফারুক। আহত অপরজন হলো ১৬ বছর বয়সী হাফেজ আবদুল্লাহ।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

