ই-ওয়ালেট ব্যবহারকারীদের জন্য সোনালী ব্যাংকের জরুরি সতর্কবার্তা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: সোনালী ব্যাংক পিএলসির ডিজিটাল সেবা সোনালী ই-ওয়ালেট ব্যবহারে গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ব্যাংকের সর্বস্তরের গ্রাহকদের এ অনুরোধ জানিয়েছেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।
ব্যাংকের সিলেটে অবস্থিত কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের ৩৫ লাখ টাকা তার হিসাব থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাংককে দায়ী করে বিভ্রান্তিমূলক সংবাদ ও তথ্য প্রচারিত হয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসায় ঘটনার তদন্ত করা হয়।
যদিও উক্ত গ্রাহক প্রাথমিকভাবে দাবি করেছিলেন তিনি ই-ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন করেননি। তবে তদন্তে প্রাথমিকভাবে জানা যায় উক্ত গ্রাহক তাঁর মোবাইলে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করেন। একই মোবাইল ফোনটি তার পরিবারের অন্যান্য সদস্যরাও ব্যবহার করেন। ওই মোবাইলে ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করেই একাধিক ট্রান্সজেকশনের মাধ্যমে উক্ত টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






