ওয়াসার পাইপলাইনে ফুটো, ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে কালুরঘাট বুস্টার স্টেশন

সংবাদ থেকে
জলাবদ্ধতা নিরসনের উন্নয়নকাজ নগরবাসীকে পানির সংকটে ফেলছে বারবার। ড্রেন নির্মাণ করতে গিয়ে দেড় বছরের ব্যবধানে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ সঞ্চালন পাইপলাইন। এবার বহদ্দারহাটে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের জন্য ৩৬ ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে কালুরঘাট বুস্টার স্টেশন। এতে নগরের বিস্তীর্ণ এলাকায় পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় আরসিসি ড্রেন নির্মাণকাজ চলাকালে ওয়াসার ট্রান্সমিশন পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের তত্ত্বাবধানে ওই নির্মাণকাজ চলছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের জন্য কালুরঘাট বুস্টার স্টেশন ৩৬ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মেরামতকাজ চলাকালে নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



