আবারো রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তার আরসার সক্রিয় সদস্য
সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরো এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
উখিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৩১ ব্লক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ (৪২) ওই ক্যাম্পের ৩১ এফ-ব্লকের মোহাম্মদ ইসমাইল মিয়ার ছেলে। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




