খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু : টহল জোরদার

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। অভিযানে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা রয়েছেন। সঙ্গে ম্যাজিস্ট্রেটও থাকছেন।
যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরেই পুলিশের আলাদা টহল চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল দিচ্ছেন। পুলিশ, এসআরবি ও আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুলনার চিহ্নিত শীর্ষ অপরাধীদের একটি তালিকা প্রদান করা হয়েছে। মূলত: তাদেরকে আইনের আওতায় আনার টার্গেট নিয়ে এ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই আযম শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। যতদিন প্রয়োজন যৌথ বাহিনীর বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


